Monday, March 28, 2016

B অক্ষরে নির্বাচিত সেরা কিছু নাম বাংলা অর্থসহ


১। বাহী = ঐশ্বর্যশালী ।
 ২। বাবিক = অনুশাসন ।
 ৩। বাদিউল = তুলনাহীন ।
 ৪। বাদরান = সবচেয়ে সুন্দর ।
 ৫। বাহিন = বুদ্ধিমান ।
 ৬। বাসিম = স্মিত ।
 ৭। বাজিশ = আক্রমনাত্মক ।
 ৮। বাদইয়াহ = পরিস্কার ।
 ৯। বাহরুজ = উন্নতচরিত্র ।
 ১০। বিনা = প্রেক্ষা । ইসলামিক নামের জন্য চলে আসুন আমাদের সাইটে http://www.islamnames.info/

Sunday, March 27, 2016

৪ খুনের জন্য ৪ বছরের শিশুকে যাবজ্জীবন কারাদন্ড!

খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে চার বছরের শিশুকে! তবে যখন তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল, তখন সে ছিল একবছরের শিশু! এমন ঘটনা ঘটেছে মিশরে। যাবজ্জীবন দণ্ড পাওয়া শিশুটির নাম আহমেদ মানসুর কারমি। একটি দু’টি নয়, তার বিরুদ্ধে চারটি হত্যার অভিযোগ, আটটি হত্যাচেষ্টার অভিযোগ, একটি ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ এবং সেনা ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়া নিয়েও একটি অভিযোগ আনা হয়েছে! আর আদালতের নথি অনুযায়ী এ কাজগুলো সে করেছিল দ্বিতীয় জন্মদিনে পা দেওয়ার আগেই! আদালতের এমন রায় শুনে সমালোচনার ঝড় উঠে সারাবিশ্বে! আহমেদ মানসুর কারমির জন্ম ২০১২ সালের সেপ্টেম্বর মাসে।
তার বিরুদ্ধে হত্যা, লুটপাট, হুমকির অভিযোগ আনা হয় ২০১৪ সালের গোড়ার দিকে। গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা কেড়ে নেওয়ার প্রতিবাদে মুসলিম ব্রাদারহুড যখন তুমুল বিক্ষোভ করছিল, সেই বিক্ষোভকারীদের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় আহমেদ মানসুর কারমির নাম। তখন সে এক পা, দু’পা করে হাঁটতে শিখেছে।

 অবশ্য মামলায় শুধু কারমিই অভিযুক্ত ছিলেন না। সঙ্গে ছিলেন আরও ১১৪ জন। মঙ্গলবার রায়ে তাদেরকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। হত্যাকাণ্ডটি ঘটেছিল ২০১৪ সালের শুরুতে পশ্চিম কায়রোতে। রায় ঘোষণার সময় কারমি আদালতে উপস্থিত ছিল না। শিশুটির আইনজীবী ফয়সাল আল সায়েদ জেরুজালেম পোস্টকে জানান, শিশুটির নাম ভুল করে যুক্ত হয়েছে। কিন্তু আদালত মানসুর কারমির জন্ম সনদ দেখতে চাননি। জন্ম দেখাতে পারলে প্রমাণ হতো যে, ২০১২ সালের সেপ্টেম্বরে কারমির জন্ম হয়েছে। ফয়সাল জানান, রাজ্যের নিরাপত্তা বাহিনীর কাছে মনসুর কারমির জন্ম সনদ দেওয়া হয়েছিল যখন তাকে অভিযুক্তের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এরপর মামলাটি সামরিক আদালতে হস্তান্তর করা হয়। আদালতে কারমির অনুপস্থিতেই রায় ঘোষণা করা হয়। তিনি বলেন, এতে প্রমাণিত হয় বিচারকরা মামলার নথিপত্র ভালো করে পড়েননি। আরেক আইনজীবী জানান, এই মামলার রায় প্রমাণ করে মিসরে কোনও ন্যায় বিচার পাওয়া যায় না।
 এখন কর্তৃপক্ষ বলছে, ঐ শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার বিষয়টি আসলে ভুলক্রমে হয়েছে। একই নামের ১৬ বছর বয়সী আরেকজনের দণ্ড এই শিশুটিকে ভুলে জানানো হয়েছিল। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন আদালতের কার্যক্রমে ত্রুটির কারণে এমনটি হয়েছে।

সকালে খালি পেটে পানি পান করবেন কেন ?

ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি। হ্যাঁ, এটি শরীরের জন্য খুব দরকারি। আমাদের পাকস্থলীর কার্যপ্রক্রিয়া সঠিক ভাবে চলার জন্য এই পানি খাওয়া উচিৎ। ঘুম থেকে জেগে ওঠার ঠিক পর পরই খালি পাকস্থলিতে পানি পান আপনার হৃদপিন্ডকে সুন্দর, স্বাস্থ্যবান করবে। খালি পাকস্থলিতে পানি পান করার এই চিকিৎসাটি জাপানী ওয়াটার থেরাফি হিসেবেই সারা বিশ্বে পরিচিত। বাত, পীঠে ব্যথা, মাথা ব্যথা , হাপানী , শূল বেদনা, উচ্চ রক্তচাপ প্রতিবোধক হিসেবে পানি পরীক্ষিতি ও প্রমানিত , সেইসাথে পানি কলেস্টরোলও কমিয়ে দেয়। তবে সারাদিন নিয়মিত পানি কান করা আর সকালে ঘুম থেকেই উঠেই খালি পেটে পানি পান করা এক নয়। খালি পেটে পানি পান করলে আপনি পাবেন বাড়তি অনেক সুবিধা। সকালে অন্তত ৪ গ্লাস পানি পান করুন। শূন্য পাকস্থলিতে পানি খেলে সেটা আমাদের নাড়ী পরিষ্কার করে যা খাবার হজম করার প্রক্রিয়াটি খুব সহজ করে দেয়। দাত ব্রাশ এবং পরিষ্কার করার ৪৫ মিনিট পর পর্যন্ত কোন খাবার খাবেন না। ৪৫ মিনিট অতিক্রম করলে আপনি ইচ্ছা মত খাবার খান এবং পানি পান করুন। শূন্য পাকস্থলিতে পানি পান নতুন রক্ত ও মাংস পেশী উৎপাদন বাড়িয়ে দেয় । পানি পান করুন এতে করে খুব বেশী খাবার খেতে হবে না। ওজন থাকবে নিয়ন্ত্রণে। প্রত্যেকবার আহারের পর ২ ঘন্টা পর্যন্ত কোন কিছু পান করবেন ন। খালি পাকস্থলিতে পানি পান আপনার ওজন কমাতে সাহায্য করে। অন্তত ১৬ আউন্স ঠান্ডা পানি সকালে ২৪ ঘন্টার বিপাক প্রক্রিয়াকে বাড়িয়ে দেয়। শূন্য পাকস্থলিতে পানি পান লসিকা ব্যবস্থার ভারসাম্য রক্ষা করে । এগুলো আপনার দৈনদিন কার্যক্রমে সাহায্য করে ,শরীরের জলীয় পদার্থের ভারসাম্য রক্ষা করে এবং ইনফেকশনের সাথে লড়াই করে ।

স্মার্টফোন চুরি হলেও ভয় নেই যদি এই ৫টি অ্যাপস থাকে


  আজকাল যেন স্মার্টফোন ছাড়া মানুষের জীবন চলেই না। দিন দিন এর চাহিদ ও ব্যবহার বাড়ছে। কিন্তু সেই সাথে বাড়ছে চুরির ঘটনাও।
আর স্মার্টফোন চুরি হওয়া মানে তো শুধু টাকার ক্ষতি নয়, অনেক কিছুর ক্ষতি। ডিভাইসগুলোতে থাকা মূল্যবান ডাটা অন্যের হাতে পরার শঙ্কা তো থাকেই, এছাড়া ফোনটি কোনো অপকর্মে ব্যবহার করা হলে আপনাকে ভুগতে হতে পারে। সুতরাং এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা দেওয়ার জন্য অসংখ্য অ্যাপস রয়েছে। এর মধ্যে থেকে কয়েকটি অ্যাপস নিয়ে এ প্রতিবেদন।

  Wheres My Droid: হারানো ফোন খুঁজে পেতে খুবই জনপ্রিয় অ্যাপ এটি। ফোনের অবস্থান চিহ্নিত করা, ফোনের তথ্য নিরাপদে রাখার জন্য এতে বিভিন্ন সুবিধা রয়েছে। ফ্রি, লাইট এবং প্রো নামের আলাদা তিনটি সংস্করণ রয়েছে এই অ্যাপের। চুরি যাওয়া ফোনের ফিচার নিয়ন্ত্রণ করা যায় এসএমএসের মাধ্যমে। এতে কমান্ডার নামে একটি অপশন রয়েছে। কমান্ডার সক্রিয় থাকলে অ্যাপটির মূল ওয়েবসাইট থেকে ফোনের অবস্থান নির্ণয় করা যায়। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/00pvA লিংক থেকে।

  Avast Mobile Security & Antivirus: এটি অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা দেওয়ার অ্যাপ। একই সঙ্গে অ্যান্টিভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যান করে। এতে App Disguiser ও Stealth Mode নামে দুটো বিশেষ সুবিধা রয়েছে। এই অ্যাপটি ব্যবহারকারী চাইলে লুকিয়ে রাখতে পারেন। যদি ফোনটি চুরি হয়ে যায়, তবে অ্যাপটি আনইনস্টল করার পদ্ধতিটি বেশ জটিল। হারানোর পরে ফোনটি খোঁজা শুরু হলেই অ্যাপটি আনইনস্টল করা একরকম অসম্ভব। অ্যাপটি নিজে থেকেই সিস্টেম রিস্টোর করতে পারে এবং ফোনের ইউএসবি পোর্ট বন্ধ করে দিতে পারে। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/vKe2Q লিংক থেকে।

  PlanB: ফোনে আগে থেকেই যারা নিরাপত্তামূলক অ্যাপ ব্যবহার করেননি, ফোন চুরি হওয়ার পরে তারা অ্যাপ দিয়ে খুঁজতে পারবেন। ফোন হারিয়ে যাওয়ার পরে গুগল প্লে সাইটে গিয়ে প্ল্যান-বি অ্যাপের ইনস্টল ক্লিক করতে হবে। এরপর অ্যাপটি নিজে থেকেই আপনার চুরি যাওয়া ফোনে ইনস্টল হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে জিপিএস চালু হয়ে যাবে। ফোনটির অবস্থান বের করার পরপরই একটি ই-মেলের মাধ্যমে গুগল ম্যাপের লিংক-সহ ফোনের অবস্থানটি জানিয়ে দেওয়া হবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/y1kAn লিংক থেকে।

  Lookout Security & Antivirus: এটি অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা এবং ব্যাকআপ নেওয়ার অ্যাপ। এতে অ্যান্টিভাইরাস সুবিধাও রয়েছে। পাশাপাশি ফোনে থাকা নাম, ঠিকানা, ফোন নম্বর ও তথ্য ব্যাকআপ নেওয়ারও সুবিধা পাওয়া যাবে অ্যাপটিতে। আর ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে এসএমএসের মাধ্যমে ফোন লক করে দেওয়া বা অবস্থান চিহ্নিত করার সুবিধাও রয়েছে। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/aqETy লিংক থেকে।

  Android Device Manager: হারিয়ে যাওয়া ফোনের অবস্থান চিহ্নিত করার জন্য এই অ্যাপটি অনন্য। এই অ্যাপটি ফোনে ইনস্টল করা থাকলে, অন্য কোনো ডিভাইস থেকে খুব দ্রুত ওয়েবে ফোনটির অবস্থান জানা যাবে। এছাড়া ফোন লক করা, ডাটা মুছে ফেলা সুবিধা রয়েছে। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/qHpG0P লিংক থেকে।

মধু ও দুধ একসঙ্গে খেলে কী হয়

বিভিন্ন রোগ নিরাময়কারী হিসেবে বহুকাল আগে থেকেই দুধের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন চলে আসছে। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল উপাদান। দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, ডি। রয়েছে ক্যালসিয়াম, প্রাণিজ প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড। দুধ ও মধু যখন একসঙ্গে মেশানো হয়, এটি আরো স্বাস্থ্যকর হয়ে ওঠে। লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে, দুধের মধ্যে মধু মিশিয়ে খাওয়ার উপকারিতার কথা।

মানসিক চাপ কমায়ঃ গরম দুধ ও মধু একসঙ্গে খেলে স্নায়ুর ওপর ভালো প্রভাব ফেলে। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানসিক চাপ বেশি থাকলে দিনে দুবার এই মিশ্রণ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

  ঘুম ভালো করেঃ দুধের মধ্যে মধু মিশিয়ে ঘুমের এক ঘণ্টা আগে খেলে এটি মস্তিষ্কের ওপর ভালো প্রভাব ফেলে। মধু মস্তিষ্ককে শিথিল করে এবং ভালো ঘুমে সাহায্য করে।

  হজম ভালো করেঃ পেট ফোলা ভাব বা হজমের সমস্যা হলে গরম দুধ ও মধুর মিশ্রণ খেয়ে দেখতে পারেন। এটি পাকস্থলী থেকে গ্যাস বের করে দিতে সাহায্য করে এবং পেট ব্যথা কমায়।

  হাড়ের জন্য ভালোঃ দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। আর মধুর মধ্যে রয়েছে রোগ নিরাময়কারী উপাদান। তাই দুধ ও মধুর মিশ্রণ হাড়ের জন্যও ভালো। এটি হাড়কে শক্তিশালী করে এবং ক্ষয়রোধে সাহায্য করে।

  শক্তি বাড়ায়ঃ সকালবেলা গরম দুধের মধ্যে মধু মিশিয়ে খেলে কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সারা দিন শরীরের শক্তি জোগাতে সাহায্য করে।

  পাকস্থলীর সংক্রমণের সঙ্গে লড়াইঃ মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাকস্থলীর সংক্রমণের সঙ্গে লড়াই করে। তাই পাকস্থলী ভালো রাখতে এই মিশ্রণ খেতে পারেন। তারুণ্য ধরে রাখেঃ মধু ও দুধের মিশ্রণ খাওয়া বার্ধক্যের আগমনকে ধীর করে। তারুণ্য ধরে রাখার জন্য এই খাবার শতবর্ষ ধরে ব্যবহৃত হয়ে আসছে।

  মনোযোগ বাড়ায়ঃ মধু মস্তিষ্কে ভালো প্রভাব ফেলে। আর দুধ মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে সাহায্য করে। দুধ ও মধুর মিশ্রণটি মনোযোগ বাড়াতে সাহায্য করে।

পেয়ারা পাতা রুখবে চুল পড়া

আপেলের সমান উপকারী পেয়ারাটি শুধু যে স্বাস্থ্যই ঠিক রাখে তা নয়, চুল পড়া রুখতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতার রস করে চুলে লাগালে চুল পড়া তো কমবেই এবং চুল ঝকঝকে ও মসৃণ হবে। বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতা ভিটামিন ‘বি’ এবং মিনারেলে ভরপুর। ভিটামিন ‘বি’ চুলকে স্বাস্থ্যকর বানায়। আর এতে থাকা ভিটামিন বি-২ নষ্ট হয়ে যাওয়া হেয়ার রুটের কোষ মেরামত করে চুলকে মসৃণ করে তোলে। তবে পেয়ারা পাতার রস সরাসরি চুলের গোড়ায় না দেয়াই ভালো। অনেক পরিষ্কার পেয়ারা পাতা নিয়ে এক লিটার পানিতে ফুটিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট সেই পানি ফুটতে দিন। এতে পেয়ারা পাতার সব গুণাগুণ পানিতে চলে আসবে। পরে ঠাণ্ডা করে পানি ছেঁকে একটা শিশিতে ভরে রাখতে পারেন। রোজ স্নানের কিছু আগে চুলের গোড়া এবং পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন। কয়েক মাসের মধ্যে নিজেই পার্থক্য বুঝবেন।

Saturday, March 26, 2016

A অক্ষরে নির্বাচিত সেরা কিছু নাম বাংলা অর্থ সহ

আমাদের নামের সাইট ইসলামিক নাম বা অর্থ জানতে চলে আসুন , এখানে ক্লিক করুন www.islamnames.info


 ১। আদ্বীন = বাধ্য ।
 ২। আফা = ক্ষমাশীল ।
 ৩। আহিল = রাজপূত্র ।
 ৪। আলী = উচ্চ ।
 ৫। আমিল = কারিগর ।
 ৬। আরিজ = নেতা ।
 ৭। আছাল = বাস্তব ।
 ৮ । আশিক = প্রেমিক ।
 ৯। আছিম = অভিভাবক ।
 ১০। আবহাত = নির্ভুল ।